আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৩%

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

  • MIT ERP
  • Update Time : 11:36:07 am, Sunday, 4 October 2026
  • 8

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রাজিব হাসান (৩৮) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মিন্টু ও ফারুক নামে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাজিব হাসান লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান গ্রামের মৃত আবুল কালামের ছেলে। পরিবার ও স্বজনরা জানান, রাজিব বিগত ১০ বছর ধরে ট্রাক চালিয়ে আসছিলেন। কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, নিহত রাজিব হাসান ট্রাক চালিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে মিন্টু ও ফারুক নামের দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাকরি পাওয়ার পর কেন আক্ষেপ করছেন তরুণী? ভাইরাল ভিডিওতে যা জানা গেল

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

Update Time : 11:36:07 am, Sunday, 4 October 2026