আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালি খাল পরিষ্কার অভিযান পরিচালনা

  • MIT ERP
  • Update Time : 06:37:07 pm, Saturday, 3 October 2026
  • 11

ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালি খাল পরিষ্কার অভিযান পরিচালনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ শহরের কাটাখালি খাল পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এর আওতায় মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসা সংলগ্ন কাটাখালি খালে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এতে বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

অভিযান চলাকালে খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নড়িয়ায় ৩০৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালি খাল পরিষ্কার অভিযান পরিচালনা

Update Time : 06:37:07 pm, Saturday, 3 October 2026