আজ শনিবার, ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২০ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, দেশে মোট প্রাণহানি বেড়ে ২৫৬

  • MIT ERP
  • Update Time : 05:46:33 pm, Saturday, 3 October 2026
  • 9

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, দেশে মোট প্রাণহানি বেড়ে ২৫৬

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২৫৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন এবং রংপুর বিভাগে ৬২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ৪৮২ জন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, দেশে মোট প্রাণহানি বেড়ে ২৫৬

Update Time : 05:46:33 pm, Saturday, 3 October 2026