আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

ময়মনসিংহের গৌরীপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

  • MIT ERP
  • Update Time : 06:31:04 pm, Saturday, 3 October 2026
  • 37

ময়মনসিংহের গৌরীপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের গৌরীপুরে জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন একই ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের কছুমুদ্দিনের ছেলে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জমি নিয়ে বিরোধে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে আব্দুর রাশিদের সাথে দেড় একর জমি নিয়ে পাশের গ্রামের খোদাবক্সপুর গ্রামের নিহত মকবুল হোসেনের সাথে বিরোধ চলে আসছিল।

ওই দেড় একর জমি আব্দুর রাশিদের দখলে ছিল। আজ দুপুরে মকবুল হোসেন তার লোকজন নিয়ে জমিতে হালচাষ করে দখল করতে যায়। এসময় আব্দুর রাশিদ লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আব্দুর রাশিদের লেকজন মকবুল হোসেনসহ চারজন পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ন্যায়বিচার ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

Update Time : 06:31:04 pm, Saturday, 3 October 2026