আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

বালিতে শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী নুসরাত, ভর্তি হাসপাতালে

  • MIT ERP
  • Update Time : 12:50:11 pm, Friday, 2 October 2026
  • 12

বালিতে শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী নুসরাত, ভর্তি হাসপাতালে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রাণে বেঁচে গেছেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরবর্তীতে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এমনকি চোট কতটা গুরুতর সেটাও অজানা।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, কর্মসূত্রেই বালিতে গিয়েছেন নুসরাত। সপ্তাহখানেক আগেই সেখান থেকে বেশকিছু ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি।

শোনা যাচ্ছে, টাইগার শ্রফের সঙ্গে পরবর্তী ছবিতে জুটি বাঁধছেন নুসরাত। সম্ভবত সেই ছবির শুটিং চলাকালেই তিনি আহত হয়েছেন।

নতুন ছবির জন্য পরিচালক এমন একজন অভিনেত্রীকে চেয়েছিলেন, যিনি চরিত্রটিকে আবেগের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। সেই প্রেক্ষিতে নুসরাতই ছিলেন তাঁর প্রথম পছন্দ।

এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদব।

তবে শুটিং চলাকালে দুর্ঘটনার কবলে পড়া এই অভিনেত্রীর জন্য নতুন নয়। ২০২৩ সালে শুটিংয়ের মাঝে তাঁর আহত হওয়ার দুটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। এপ্রিল মাসে ‘আকেলি’ ছবির শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

এর আগে, ‘ছোরি ২’ ছবির শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর মুখে চোট লেগেছিল। সেই আঘাত এতই গুরুতর ছিল যে তাঁর মুখে এবং ভ্রু সংলগ্ন অংশে সেলাই পড়েছিল। কয়েকদিন পর সেলাই করার সেই মুহূর্তের একটি ভিডিওও প্রকাশ্যে এসেছিল।

২০২১ সালের আগস্টে নির্মাতা লাভ রঞ্জনের একটি ছবির শুটিং চলাকালে আকস্মিক নুসরাতের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় ২৩-২৪ দিন একটানা কাজ করার কারণে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঘটনার দিন তিনি ঠিকমতো দাঁড়াতে বা কথা বলতে পারছিলেন না। এরপর তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানিয়েছিলেন, তিনি ভার্টিগোর সমস্যায় আক্রান্ত। অতিরিক্ত মানসিক চাপ ও ক্লান্তির জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন। ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ফলে ছবিটির শুটিংও কয়েকদিন স্থগিত রাখতে হয়েছিল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তা লাঞ্ছিত, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বালিতে শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী নুসরাত, ভর্তি হাসপাতালে

Update Time : 12:50:11 pm, Friday, 2 October 2026