আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 11:55:51 pm, Thursday, 1 October 2026
  • 9

সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু দুটি ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৫) ও ছেলে সানজাদুল ইসলাম (২)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সকলের অজান্তে বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশু দুটি নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে মা রেখা খাতুনসহ স্বজনরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।

তাৎক্ষণিকভাবে পানি থেকে উদ্ধার করা হলেও তার আগেই শিশু দুটির মৃত্যু হয়। ঘটনার বিবরণ দিয়ে নিহতদের চাচা আব্দুল গফুর সরদার বলেন, বাচ্চারা কখন যে সবার চোখ ফাকি দিয়ে পুকুরের পাড়ে চলে গেছে কেউ বুঝতে পারেনি। খোঁজাখুঁজির পর ভাবি (রেখা খাতুন) পুকুরে গিয়ে ওদের ভাসতে দেখেন। আমরা সঙ্গে সঙ্গে পানি থেকে তুলে আনি, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা রেখা খাতুন ও বাবা ইকবাল হোসেন। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক। সিংহলাল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, গ্রামের দুটি ছোট শিশু এভাবে চোখের সামনে চলে যাবে—ভাবতেই কষ্ট হচ্ছে। পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে। বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহত শিশুদের চাচার পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) আবেদন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

Update Time : 11:55:51 pm, Thursday, 1 October 2026