আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সঙ্গে এমপি সরোয়ার আলমগীরের মতবিনিময়

  • MIT ERP
  • Update Time : 11:41:40 pm, Thursday, 1 October 2026
  • 10

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সঙ্গে এমপি সরোয়ার আলমগীরের মতবিনিময়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় পূর্ব লন্ডনের আড্ডা ঘর রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে লন্ডনে বসবাসরত বিপুলসংখ্যক চট্টগ্রামবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হাসান।

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের বর্তমান কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন। তিনি গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম, প্রবাসীদের কল্যাণে সংগঠনের ভূমিকা এবং চট্টগ্রামবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।

সভায় আরও বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব সুজন বড়ুয়া, কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা সায়েদ মোহাম্মদ ইমরান, মাওলানা জোনায়েদ সোবহান, রাজনীতিবিদ মোহাম্মদ মোন্না খালেক, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ওমর গনি, কলম একাডেমি লন্ডনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হাবিবী, ব্যবসায়ী ও হেইচ অ্যান্ড হেইস গ্লোবাল এডুকেশনের পরিচালক শুভন হাসান, এমপি সরোয়ার আলমগীরের সন্তান মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ জিয়াদ্দিন বাবলু, সায়েদ এ এম সাইফুল ইসলাম, সাজসোয়েদ রফিকুল ইসলাম, ফয়েজুর রহমান ও মোহাম্মদ সিফাতসহ অনেকে।

এ সময় গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এমপি সরোয়ার আলমগীরকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়। সভায় সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বিমানবন্দরসহ দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত দৃশ্যমান করতে চট্টগ্রাম থেকে নির্বাচিত সব সংসদ সদস্যকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় এমপি সরোয়ার আলমগীর বলেন, প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। দেশে যাতায়াতের সময় প্রবাসীরা যাতে যথাযথ সম্মান ও নিরাপত্তা পান, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ দৃশ্যমান করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রামের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি।

সভাপতির বক্তব্যে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান ব্যস্ততার মধ্যেও সময় করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় এমপি সরোয়ার আলমগীরকে ধন্যবাদ জানান। তিনি চট্টগ্রাম ও ফটিকছড়ির উন্নয়নে এমপি সরোয়ার আলমগীরের সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ ও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রামের উন্নয়ন, প্রবাসীদের সম্মান ও নিরাপত্তা, দেশে প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং নতুন কালুরঘাট সেতু নির্মাণসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাতক্ষীরায় পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সঙ্গে এমপি সরোয়ার আলমগীরের মতবিনিময়

Update Time : 11:41:40 pm, Thursday, 1 October 2026