আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ে হাঁটুতে চোট পেলেন অমিতাভ

  • MIT ERP
  • Update Time : 04:10:17 pm, Thursday, 1 October 2026
  • 14

‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ে হাঁটুতে চোট পেলেন অমিতাভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে বিগ বি’র উদ্যমী উপস্থিতি দেখতে মুখিয়ে থাকেন কোটি দর্শক। তবে এবার সেই মঞ্চে তিনি কিছুটা ভিন্নভাবে হাজির হয়েছেন। সম্প্রতি এই অনুষ্ঠানের ১৮তম আসরের একটি পর্বের শুটিং করার সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পাওয়ার কথা নিজেই জানিয়েছেন তিনি।

সাধারণত কোনো একটি উইংস থেকে দৌড়ে এসে মঞ্চের মাঝে দাঁড়িয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শুরু করেন অমিতাভ বচ্চন। তবে চোটের কারণে এবার তিনি দ্রুত নিজের আসনে বসে অনুষ্ঠান শুরু করেন। দর্শকদের চমকে দিয়ে তিনি জানান, আগের দিন শুটিং চলাকালে অসাবধানতাবশত পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। একাধিক ভারতীয় গণমাধ্যমে এমনটাই খবর।

নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত দিয়ে অমিতাভ জানান, চোট গুরুতর নয়, যদিও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে তাঁর কষ্ট হচ্ছে। তাই অনুষ্ঠানের সূচনা পর্বটি এবার বসেই সঞ্চালনা করছেন। তবে প্রতিযোগীদের হটসিটে আহ্বান করার সময় তিনি উঠে দাঁড়াবেন।

অমিতাভের চোটের কথা শুনে স্টুডিওর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তিনি নিজেই পরিবেশ স্বাভাবিক করে তোলেন। তাঁর পেশাদারিত্বে মুগ্ধ দর্শকরা করতালি দিয়ে তাঁকে উৎসাহ দেন।

৮৩ বছর বয়সেও নিয়মিত কাজ করে চলেছেন অমিতাভ। তবে তাঁর কর্মজীবনে শারীরিক চ্যালেঞ্জের ঘটনাও কম নয়। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় রক্ত সঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা পরে জানিয়েছিলেন তিনি নিজেই। ২০০০ সালে জানা যায়, তাঁর লিভারের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া মাইস্থেনিয়া গ্র্যাভিস, ডাইভারটিকুলাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত অমিতাভ। বয়সজনিত হাড় ও অস্থিসন্ধির সমস্যার পাশাপাশি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটেও বিভিন্ন সময়ে পা ও পিঠে চোট পেয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

এসব শারীরিক প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ ক্যারিয়ারে নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বলিউডের ‘শাহেনশাহ’। এবার হাঁটুতে চোট নিয়েও ‘কেবিসি’র মঞ্চে হাজির হন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী

‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ে হাঁটুতে চোট পেলেন অমিতাভ

Update Time : 04:10:17 pm, Thursday, 1 October 2026