আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

বাবা হলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল

  • MIT ERP
  • Update Time : 04:37:45 am, Wednesday, 30 September 2026
  • 12

বাবা হলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাবা হলেন বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। গেল ১৪ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তার স্ত্রী। সামাজিক মাধ্যমে খবরটি গায়ক নিজেই দিয়েছেন। জানিয়েছেন মা ও সন্তান সুস্থ আছেন। ফিরেছেন হাসপাতাল থেকে বাড়ি।

এখনও ছেলের নাম ঠিক করেননি জুবিন। সেটি নিয়ে ভাবছেনও না। আপাতত পিতৃত্ব উপভোগ করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। জানিয়েছেন, আপাতত নাম নিয়ে ভাবার চেয়ে সদ্যজাতকে ঘিরে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেই বেশি ব্যস্ত তারা। বাবা হওয়ার আনন্দ যে তাকে বেশ ভালো করে ছুঁয়েছে, তা গায়কের কথায়ই স্পষ্ট। সদ্যজাতকে চোখের আড়াল করছেন না জুবিন। কিন্তু কিছুদিন পর বুকের ধনকে রেখে যেতে হবে শত ক্রোশ দূরে। কেননা ডিসেম্বর মাসে আমেরিকা সফর রয়েছে। তা ভেবে এখনই মন খারাপ হচ্ছে গায়কের। চলতি বছরের এপ্রিলে ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেন জুবিন। আয়োজন ছিল সাদামাটা ও ঘরোয়া। ব্যক্তিজীবন এতটাই আড়ালে রাখেন যে স্ত্রীর নাম পর্যন্ত সামনে আনেননি। শুধু একটি ছবি প্রকাশ করে জানিয়েছিলেন বিয়ের খবর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাবা হলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল

Update Time : 04:37:45 am, Wednesday, 30 September 2026