আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

মাহবুবুল খালিদের প্রতিবাদী গান গেয়েছেন কোনাল ও রাফসান

  • MIT ERP
  • Update Time : 04:35:09 am, Wednesday, 30 September 2026
  • 12

মাহবুবুল খালিদের প্রতিবাদী গান গেয়েছেন কোনাল ও রাফসান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সমাজের নানা অসঙ্গতি, অন্যায় ও মানবিক সংকট বারবার উঠে এসেছে গীতিকবি মাহবুবুল খালিদের গান-কবিতায়। নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলাকে নিজের শিল্পচর্চার অন্যতম দায় হিসেবে দেখেন।

তারই ধারাবাহিকতায় এবার তার গানে উঠে এসেছে যৌতুকের ভয়াবহতা, এর কারণে নারীর প্রতি সহিংসতা এবং এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান। ‘যৌতুক’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমনূর মনির কোনাল ও রাফসান। গানটির সুর করেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথায় যৌতুককে ব্যাধি, যন্ত্রণা ও অভিশাপ হিসেবে তুলে ধরেছেন মাহবুবুল খালিদ।

গানটি প্রকাশিত হয়েছে ‘খালিদ সংগীত’র ইউটিউব চ্যানেলে। দেশপ্রেম, প্রকৃতি, ধর্মীয় ও সামাজিক উৎসব, জনসচেতনতা কিংবা খেলাধুলা, বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ মাহবুবুল খালিদের সৃষ্টিভুবন। গণসংগীত থেকে লোকগীতি, হামদ-নাত, শিশুতোষ গান, দেশাত্মবোধক গান, প্রেম-বিরহ কিংবা আধ্যাত্মিক ভাবনা, বিভিন্ন ধারায় গান লিখেছেন তিনি। সমাজের আলোচিত ও মর্মস্পর্শী বিভিন্ন ঘটনাও তার গানে জায়গা পেয়েছে।

রাজধানীর মিরপুরে নির্যাতিত শিশু গৃহকর্মীকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকা- নিয়ে ‘ফেলানীরে করল গুলি’ গানেও উঠে এসেছে প্রতিবাদ ও মানবিক বেদনা। মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন ‘মাগুরার ফুল’। এ গানের জন্য বাইফা অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ।

সম্প্রতি তার লেখা ‘রামিসার বিচার’ শিরোনামের গানও প্রকাশিত হয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংকটও স্থান পেয়েছে মাহবুবুল খালিদের গানে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাহবুবুল খালিদের প্রতিবাদী গান গেয়েছেন কোনাল ও রাফসান

Update Time : 04:35:09 am, Wednesday, 30 September 2026