আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

ডিআরইউ’র সম্পত্তি নিজের নামে নিতে যুবলীগ নেতার মামলা

  • MIT ERP
  • Update Time : 02:32:30 am, Wednesday, 30 September 2026
  • 13

ডিআরইউ’র সম্পত্তি নিজের নামে নিতে যুবলীগ নেতার মামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দীর্ঘদিনের ভোগদখলকৃত সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য যুবলীগ নেতা, মাদক ব্যবসায়ী ও চিহ্নত সন্ত্রাসী মোহাম্মদ জাকির হোসেন আদালতে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে এই সম্পত্তি ডিআরইউ ভোগ দখলে আছে। সংগঠনের সম্পত্তি রক্ষায় ডিআইরইউ আইনগত ও প্রশাসনিক সব ধরনের পদক্ষেপ নিবে। একই সঙ্গে সংগঠনের সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তারা।

মাইনুল হাসান সোহেল বলেন, ‘আমরা জানতে পেরেছি, দীর্ঘদিন ধরে ডিআরইউর ভোগদখলে থাকা সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য সন্ত্রাসী জাকির হোসেন স্বৈরাচার আওয়ামী লীগের সময় ক্ষমতার অপব্যবহার করে ২০২২ সালে মামলা দায়ের করেছেন। অথচ দায়েরকৃত মামলায় ডিআরইউ কর্তৃপক্ষসহ স্বার্থসংশ্লিষ্টদের পক্ষভুক্ত করা হয়নি। বিষয়টি গোপন রেখে নিজের পক্ষে একতরফা রায় পাওয়ার সুযোগ তৈরির চেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি।

’ তিনি বলেন, ডিআরইউ দীর্ঘদিন ধরে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সংশ্লিষ্ট সম্পত্তি ভোগদখল করে আসছে। সংগঠনের সম্পত্তি নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিস্বার্থ চরিতার্থের চেষ্টা মেনে নেওয়া হবে না। মাইনুল হাসান সোহেল আরও বলেন, ‘ডিআরইউর সম্পত্তি একতরফা রায় নেওয়ার পাঁয়তারা চলছে বলে আমরা জানতে পেরেছি।

এ বিষয়ে মামলার প্রকৃত বিষয়বস্তু ও সংশ্লিষ্ট সব তথ্য আইনগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ’ এদিকে, যুবলীগ নেতা ও সন্ত্রাসী জাকির হোসেনের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন সময় নানা অভিযোগ করে আসছে। এলাকাবাসীর অভিযোগ, মারধর, পিস্তল প্রদর্শন করে ভয়ভীতি দেখানো, জায়গা-জমি দখল, চলাচলের রাস্তা দখল, সরকারি খাসজমি দখল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে জাকির হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে।

মাদকাসক্ত জাকির ও তার অনুসারীরা এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নোয়াখালীতে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ডিআরইউ’র সম্পত্তি নিজের নামে নিতে যুবলীগ নেতার মামলা

Update Time : 02:32:30 am, Wednesday, 30 September 2026