আগামী ২ অক্টোবর মুক্তি পেতে চলেছে আলোচিত ‘দৃশ্যম ৩’। বলিউডের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আগের দুটো সিনেমাই বক্স অফিসে ব্যাপক সাড়া পেয়েছে, তুমুল ব্যবসা করেছে। ফলে অনুমান করা হচ্ছে, ‘দৃশ্যম ৩’-ও বক্স অফিসে একইভাবে হিট করবে।
আর সেটারই যেন প্রতিফলন এখন থেকেই দেখা যাচ্ছে। ‘দৃশ্যম ৩’ মুক্তি পেতে এখনও বাকি ২ দিন, তার আগেই অ্যাডভান্স বুকিং থেকে এই সিনেমাটি ১০ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে বুকিং শুর” হয়েছে সিনেমাটির। মাত্র ৪৮ ঘণ্টায় বিক্রি হয়েছে ৪ লাখের বেশি টিকিট। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে ১০ কোটি টাকার উপর ব্যবসা করেছে।
টিকিট বিক্রির বর্তমান ধারা অব্যাহত থাকলে বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে সিনেমাটি। এমনটা হলে অজয় দেবগনের ক্যারিয়ারে প্রথম দিনের আয়ের নতুন রেকর্ড গড়বে ‘দৃশ্যম ৩’। পেছনে পড়ে যাবে তার আগের সফল সিনেমা ‘সিংহম এগেইন’-এর প্রথম দিনের ৪৩ দশমিক ৭ কোটি র”পির আয়ের রেকর্ড। বড় শহরের মাল্টিপ্লেক্সের পাশাপাশি ছোট শহরের প্রেক্ষাগৃহগুলোতেও সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।
অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজসহ আরও অনেকে। দুই সফল কিস্তির পর তৃতীয় পর্বে বিজয় সালগাঁওকারের গল্প কোন নতুন মোড় নেয়, সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।


















