আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন, ১৪৩৩ | ১৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

দক্ষিণের পর এবার বাংলায় ভোটে লড়বে থালাপতি বিজয়

  • MIT ERP
  • Update Time : 11:13:26 pm, Monday, 28 September 2026
  • 19

দক্ষিণের পর এবার বাংলায় ভোটে লড়বে থালাপতি বিজয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তামিল অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যে সংগঠন বিস্তারের আনুষ্ঠানিক সূচনা করেছে দলটি। রোববার (২৮ সেপ্টেম্বর) ফাগুপুরে টিভিকে-এর পশ্চিমবঙ্গের প্রথম কার্যালয়ের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে দলের রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায়সহ বিভিন্ন জেলার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে সংগঠন গড়ার প্রাথমিক পর্যায়ে নির্বাচনী রাজনীতির বদলে সামাজিক কর্মকাণ্ডে গুরুত্ব দিচ্ছে টিভিকে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি, তাদের সমস্যা জানা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

চৈতালি রায় জানান, শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে কাজ করার কথাও জানান তিনি। তবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহও রয়েছে দলটির। চৈতালি রায়ের ভাষ্য, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।

মানুষের চাহিদা ও সংগঠনের পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ফাগুপুরে কার্যালয় চালুর মাধ্যমে পূর্ব বর্ধমানে সাংগঠনিক কার্যক্রম শুরু হলেও আগামী দিনে জেলার অন্যান্য এলাকাতেও সংগঠন বিস্তারের পরিকল্পনা রয়েছে। চৈতালি রায়ের দাবি, পশ্চিমবঙ্গে টিভিকে-এর প্রায় পাঁচ হাজার সমর্থক রয়েছেন। এদিকে তামিলনাড়ুতে বিজয়ের রাজনৈতিক দলকে ঘিরে সক্রিয়তার মধ্যেই পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারের এই উদ্যোগ নেওয়া হলো।

ফাগুপুরের কার্যালয়কে কেন্দ্র করে রাজ্যে দলের পরবর্তী কার্যক্রম কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দক্ষিণের পর এবার বাংলায় ভোটে লড়বে থালাপতি বিজয়

Update Time : 11:13:26 pm, Monday, 28 September 2026