আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলেই পুলিশকে পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 12:18:39 pm, Saturday, 26 September 2026
  • 12

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলেই পুলিশকে পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব ব্যক্তিকে গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি ও আওয়ামী লীগের দোসরদের যারা আইনের আওতায় আনতে সক্ষম হবেন, তাদের পুরস্কৃত করা হবে। তার দাবি, গত সপ্তাহে এমন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবারও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ব্যক্তি দীর্ঘদিন দেশের ভেতরেই আত্মগোপনে ছিলেন। এ সময় পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে তিনি সবচেয়ে কার্যকর বলে মনে করেন। অন্যান্য সংস্থার গোয়েন্দা সক্ষমতার সঙ্গে তুলনা করে নিজেদের গোয়েন্দা তথ্য যথাযথভাবে ব্যবহারের জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাবের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের হিসাব উল্লেখ করে তিনি বলেন, এক মাসে দেশে প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার শিকার হয়েছেন। তিনি আরও বলেন, যারা এক মাসে এত বিপুলসংখ্যক মানুষ হত্যার সঙ্গে জড়িত হতে পারে এবং আকাশ থেকে গুলি চালিয়ে নাগরিকদের হত্যা করতে পারে, তারাই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল করেছিল।

এমন পরিস্থিতির পর বাংলাদেশের মানুষ তাদের আবারও রাজনীতিতে দেখতে চাইবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ওই সময়ের হত্যাকাণ্ডের পরও সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ, অনুশোচনা বা ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেনি। তিনি বলেন, তারা এখন দেশের বাইরে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত চাওয়া হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনাসহ অন্যান্য সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট দেশের কাছে চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। তবে কেউ স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তার ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে।

পুলিশ সপ্তাহ ২০২৬-এর এ অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মনসুর গ্রেপ্তার

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলেই পুলিশকে পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 12:18:39 pm, Saturday, 26 September 2026