আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

সীতাকুণ্ডে ঝর্ণা থেকে ঘুর েসিরে গহিন জঙ্গলে পথ হারানো দুই শিক্ষার্থী উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 12:22:20 pm, Saturday, 26 September 2026
  • 20

সীতাকুণ্ডে ঝর্ণা থেকে ঘুর েসিরে গহিন জঙ্গলে পথ হারানো দুই শিক্ষার্থী উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝর্ণায় ঘুরতে গিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পথ হারানো দুই কলেজ শিক্ষার্থীকে প্রায় ছয় ঘণ্টার অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কলেজপড়ুয়া দুই বন্ধু শ্রাবণ ও সিয়াম সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় একটি ঝর্ণায় ঘুরতে যান।

ঝর্ণা থেকে ফেরার পথে তারা পথ হারিয়ে দুর্গম পাহাড়ের গহিন জঙ্গলে ঢুকে পড়েন। একপর্যায়ে তাদের মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি দল দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় ছয় ঘণ্টা ধরে অভিযান চালানোর পর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গহিন জঙ্গল থেকে শ্রাবণ ও সিয়ামকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা দেওয়া হয়। পরে দুই শিক্ষার্থীকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের দীর্ঘ অভিযানের কারণে দুর্গম পাহাড়ি এলাকা থেকে দুই শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’, মামলা হলে তদন্তের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সীতাকুণ্ডে ঝর্ণা থেকে ঘুর েসিরে গহিন জঙ্গলে পথ হারানো দুই শিক্ষার্থী উদ্ধার

Update Time : 12:22:20 pm, Saturday, 26 September 2026