আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মনসুর গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 01:08:52 pm, Saturday, 26 September 2026
  • 9

চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মনসুর গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার লোহারপুল সরাই পাড়ায় অভিযান চালিয়ে ভুজপুর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. মনসুরকে (৪১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনসুর ভুজপুর থানার পূর্ব চানপুর করিমপুর পাড়া এলাকার নুরুল আলম প্রকাশ নুরুল ইসলামের ছেলে। এসআরবি’র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভুজপুর থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুর পাহাড়তলী থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে পাহাড়তলী থানার লোহারপুল সড়াই পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভুজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নিউইয়র্কে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক

চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মনসুর গ্রেপ্তার

Update Time : 01:08:52 pm, Saturday, 26 September 2026