আজ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৪%

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • MIT ERP
  • Update Time : 01:06:49 pm, Saturday, 26 September 2026
  • 7

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়া ও সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩৩ হাজার ৪২৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ হাজার টাকা। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন। গ্রেপ্তার তিনজনের মধ্যে আকিব চট্টগ্রামের লোহাগড়া থানার চুনতি নয়াপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। জসিম উদ্দিন ও রিমা বেগম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কুসাখালী এলাকার বাসিন্দা।

এসআরবি সূত্রে জানা যায়, সাতকানিয়া থানার ছদাহা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম অভিমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামানো হয়। এ সময় চালক মো. আকিবকে (২১) আটক করা হয়। পরে সিএনজির যাত্রী সিটের পেছনে সাদা রঙের প্লাস্টিকের ব্যাগে স্কচটেপে মোড়ানো চারটি বান্ডেল থেকে ৩১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিটি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা। অন্যদিকে, পটিয়া থানাধীন কমল মুন্সীর হাটের দক্ষিণে মেগা ইন্টারন্যাশনাল হলের সামনে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ‘তিশা প্লাটিনাম’ পরিবহনের বাসে যাত্রীবেশে থাকা মো. জসিম উদ্দিন (৫০) ও রিমা বেগমকে (৩৫) আটক করা হয়।

তাদের তল্লাশি করে কোমরে বিশেষ কৌশলে রাখা কালো স্কচটেপে মোড়ানো ছয়টি পোটলা থেকে ২ হাজার ৪২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা। এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাতকানিয়া ও পটিয়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের, উদ্ধার ইয়াবা এবং জব্দ সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নিউইয়র্কে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক

চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

Update Time : 01:06:49 pm, Saturday, 26 September 2026