আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • MIT ERP
  • Update Time : 03:47:39 pm, Thursday, 24 September 2026
  • 11

বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার জন্য প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান ও আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসময় মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং দেশের ই-কমার্স খাতকে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেন তিনি।

অনলাইনে হয়রানি ও ডিজিটাল নির্যাতন প্রতিরোধে আরও পদক্ষেপ নিতে মেটার প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ। এ সময় বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে আলোচনা করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Update Time : 03:47:39 pm, Thursday, 24 September 2026