আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের আরও কার্যকর সহযোগিতা চান জহির উদ্দিন স্বপন

  • MIT ERP
  • Update Time : 04:14:05 pm, Thursday, 24 September 2026
  • 18

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের আরও কার্যকর সহযোগিতা চান জহির উদ্দিন স্বপন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের আরও কার্যকর ও ঘনিষ্ঠ সহযোগিতা পাওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক।

বৈঠকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা, সরকারি সংস্কার উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে আগ্রহী এবং এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আলোচনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিত সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কার (ইনস্টিটিউশনাল রিফর্ম) নিয়েও মতবিনিময় হয়। জহির উদ্দিন স্বপন বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করে সরকারের চলমান অগ্রাধিকারমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অ্যাভেঞ্জার্স ধামাকার সঙ্গে জেসন স্ট্যাথামের ‘মিউটিনি’

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের আরও কার্যকর সহযোগিতা চান জহির উদ্দিন স্বপন

Update Time : 04:14:05 pm, Thursday, 24 September 2026