আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

তেলের দাম বৃদ্ধির পর অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের

  • MIT ERP
  • Update Time : 07:34:56 pm, Friday, 25 September 2026
  • 11

তেলের দাম বৃদ্ধির পর অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর, বিআরটিএর নতুন ভাড়া নির্ধারণ নিয়ে নাখোশ যাত্রীরা। নির্ধারিত হার না মেনে অনেক বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারির কারণে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

ভাড়া বাড়ানোর পরিমাণ অযৌক্তিক, বলছেন অনেক যাত্রী। এছাড়া দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া নেওয়ার খবর পাওয়া গেছে। আর লোকাল বাসগুলো নির্ধারিত ভাড়ার তালিকা মানছে না।

২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ে প্রতি লিটারে ২০ টাকা। বিআরটিএ দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা ও রাজধানীতে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। তবে নির্ধারিত হার না মেনে অনেক দূরপাল্লার বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, বলছেন যাত্রীরা।

বিলাসবহুল এসি বাসেও মানা হয়নি ভাড়ার হার। আন্তঃজেলা এসি বাসের ভাড়া বেড়েছে ৫০-২০০ টাকা। এদিকে রাজধানীর অনেক লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। জ্বালানির দাম বাড়ার সুযোগে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন সাইবার পুলিশ ইউনিট

তেলের দাম বৃদ্ধির পর অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের

Update Time : 07:34:56 pm, Friday, 25 September 2026