আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

মীরসরাইয়ে মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ

  • MIT ERP
  • Update Time : 08:24:30 pm, Friday, 25 September 2026
  • 14

মীরসরাইয়ে মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরের সময় ৯৬০ বস্তা (৪৮ টন) ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোটসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার ভোররাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন মীরসরাই গোপন সংবাদের ভিত্তিতে ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় ৯৬০ বস্তা (৪৮ টন) সার জব্দ করা হয়।

জব্দ করা সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোটসহ তিন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সার, যানবাহন, বোট ও আটক ব্যক্তিদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।

অভিযানে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে স্থানান্তরের সময় প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা (৩০ টন) ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন

মীরসরাইয়ে মিয়ানমারে পাচারকালে ৯৬০ বস্তা সার জব্দ

Update Time : 08:24:30 pm, Friday, 25 September 2026