আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮১%

টেকনাফে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

  • MIT ERP
  • Update Time : 09:17:52 pm, Friday, 25 September 2026
  • 13

টেকনাফে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে টেকনাফ থানার বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যায়। পরে আভিযানিক দল বোটটিতে তল্লাশি চালিয়ে জালের মধ্যে লুকানো অবস্থায় প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করে। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

টেকনাফে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

Update Time : 09:17:52 pm, Friday, 25 September 2026