আজ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

  • MIT ERP
  • Update Time : 08:59:22 pm, Friday, 25 September 2026
  • 22

সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাভারে এসআই আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। পৃথক অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মামুনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসবির সাব-ইন্সপেক্টর আলতাব হোসেনকে গত ৫ আগস্ট সাভারের বড়দেশী গ্রামে পিটিয়ে হত্যা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার মামুন এজাহারভুক্ত ৮ নম্বর আসামি।

আত্মগোপনে থাকা অবস্থায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানার পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন, পিয়াল ও ইমন। পুলিশ জানায়, পশ্চিম রাজাশন পালোয়ান পাড়ার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

পরে তাঁদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার ঐতিহাসিক মামলার রায় অক্টোবরে

সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

Update Time : 08:59:22 pm, Friday, 25 September 2026