আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

ময়মনসিংহ-৫ এমপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি, ফেসবুকে সতর্কবার্তা

  • MIT ERP
  • Update Time : 03:44:03 pm, Thursday, 24 September 2026
  • 13

ময়মনসিংহ-৫ এমপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি, ফেসবুকে সতর্কবার্তা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলুর মোবাইল নম্বর ক্লোন করে পরিচিতজনদের কাছে টাকা দাবি করেছে প্রতারক চক্র। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ এমপির পরিচিত বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করা হয়।

বিষয়টি জানতে পেরে সবাইকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সংসদ সদস্য। একই সঙ্গে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকালে এমপির অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে প্রতারকরা বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে এমপির পরিচয়ে বার্তা পাঠাতে শুরু করে। এসব বার্তায় বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়।

তবে যাদের কাছে বার্তা পাঠানো হয়েছে, তাদের কয়েকজন বিষয়টি সন্দেহজনক মনে করেন। তারা টাকা না দিয়ে বিষয়টি এমপিকে জানান। বৃহস্পতিবার দুপুরে একাধিক পরিচিত ব্যক্তি টাকা চাওয়ার বিষয়টি জানালে এমপি তার নম্বর ক্লোনের বিষয়টি জানতে পারেন। এরপর তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক পোস্ট দিয়ে তার পরিচিতজনদের ওই নম্বর থেকে আসা কোনো বার্তায় সাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, বিষয়টি জনসাধারারণকে অবগত করতে মুক্তাগাছা ইউএনওর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টে জানানো হয়, সতর্কতামূলকভাবে জানানো যাচ্ছে যে, জনাব মোহাম্মদ জাকির হোসেন সংসদ সদস্য, ১৫০ ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) ব্যক্তিগত মোবাইল নম্বরটি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করা হচ্ছে।

ওই নম্বর থেকে কারো কাছে অর্থ দাবি করা হলে কোনো ধরনের অর্থ প্রদান না করার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ বিষয়ো সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, আজ দুপুরে পরিচিত কয়েকজন তাকে টাকা চাওয়ার বিষয়টি জানান। এরপর তিনি মোবাইল নম্বর ক্লোনের বিষয়টি জানতে পারেন।

সবাইকে সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছে। নম্বরটি প্রতারকদের হাত থেকে উদ্ধারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

ময়মনসিংহ-৫ এমপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি, ফেসবুকে সতর্কবার্তা

Update Time : 03:44:03 pm, Thursday, 24 September 2026