আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 03:49:56 pm, Thursday, 24 September 2026
  • 13

গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের সঙ্গে বিদ্যমান গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন না করে একটি নতুন চুক্তি সম্পাদনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। প্রস্তাবিত এই নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ যুক্ত করার মাধ্যমে দেশের স্বার্থ সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদীবিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে নদ-নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শিল্পায়নের প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশের নদীগুলো নানা ধরনের সংকটের মুখে পড়ছে। নদীদূষণ কমাতে এর পেছনের মূল কারণগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় বুড়িগঙ্গা নদীর দূষণ ও পরিবেশগত পরিস্থিতিকে এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার সরাসরি নদীতে গিয়ে পড়ে। এর ফলে পরিবেশের পাশাপাশি প্রতিবছর দেশের অর্থনীতিতে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির প্রভাব পড়ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

Update Time : 03:49:56 pm, Thursday, 24 September 2026