আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে বিএনপি ও আওয়ামী লীগ

  • MIT ERP
  • Update Time : 11:58:06 pm, Monday, 21 September 2026
  • 15

পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে বিএনপি ও আওয়ামী লীগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-পোস্টার লাগান।

পরে সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের কে বা কারা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ইত্যাদি বাজারের সামনে এ ঘটনা ঘটে। তবে নিউইয়র্ক সিটির বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের।

তাদের স্বাগত জানাবেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর স্মরণীয় করে রাখতে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন ধরনের পোস্টার ও ব্যানার লাগিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া গত এক মাস ধরে বিভিন্ন রকম প্রস্তুতি সভা করেন তারা। অন্যদিকে তারেক রহমানের সফর ঠেকাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র প্রবাসী নেতাকর্মীরাও কর্মসূচি ঘোষণা করেছেন।

এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কদিন ধরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রোববার বিকেলে জ্যাকসন হাইটসের ইত্যাদি বাজারের সামনে বিএনপির একটি ব্যানার ছিঁড়ে ফেলে কেউ। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ কাজ করেছেন— এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেন। এতে নেতৃত্ব দেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন মিয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটনসহ কয়েকজন।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। সে জন্য আমার নেতৃত্বে নিউইয়র্ক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করি। অন্যদিকে আওয়ামী লীগও বিক্ষোভ করতে থাকে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে নিউইয়র্ক সিটি পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আমি পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বলব— তারা যদি গায়ের জোরে কোনো কিছু করার চেষ্টা করে, তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। রোববার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীরা জ্যাকসন হাইটসে মুখোমুখি অবস্থান নেন। দীর্ঘ সময় ধরে উভয়পক্ষ পাল্টাপাল্টি রাজনৈতিক স্লোগান দেয়। এতে স্থানীয়, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সফল করতে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসকে বাধাগ্রস্ত করতে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করেছি। এমন পরিস্থিতির খবর পেয়ে নিউইয়র্ক সিটি পুলিশের বিপুলসংখ্যক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং কঠোর সতর্ক অবস্থানের কারণে অপ্রীতিকর কোনো সংঘাত ঘটেনি। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের উস্কানিমূলক তৎপরতা বন্ধ হয় এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অনভিপ্রেত ঘটনা এড়াতে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ৩০ শিক্ষার্থী

পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে বিএনপি ও আওয়ামী লীগ

Update Time : 11:58:06 pm, Monday, 21 September 2026