আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে জামায়াত আমিরের শোক ও ন্যায়বিচার দাবি

  • MIT ERP
  • Update Time : 02:11:05 pm, Sunday, 20 September 2026
  • 7

কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে জামায়াত আমিরের শোক ও ন্যায়বিচার দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তিনি মোবাইলে অপ্রতিমের বাবার সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। ডা. শফিকুর রহমান বলেন, এই খবরটি দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার ছেলের জন্য দোয়া রইল। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তৌফিক দেন। সেই সঙ্গে তিনি ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতি উপজেলায় চার ভেটেরিনারি সার্জন নিয়োগসহ ৩ দাবিতে বাকৃবিতে মানববন্ধন

কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে জামায়াত আমিরের শোক ও ন্যায়বিচার দাবি

Update Time : 02:11:05 pm, Sunday, 20 September 2026