আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 03:07:42 pm, Sunday, 20 September 2026
  • 11

চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের রাউজানে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিরু বড়ুয়া (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারের একটি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিরু বড়ুয়া উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার প্রয়াত মন্টু বড়ুয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দোকানের ভেতরে নিরু বড়ুয়ার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তার স্ত্রী এলভি বড়ুয়া। পরে তিনি মরদেহটি নিচে নামান। খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পরিবারের সদস্যরা জানান, নিরু বড়ুয়া বেশ কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক সংকটের মধ্যে ছিলেন। তার মা মঞ্জু বড়ুয়া জানান, এর আগে তার ছেলে কয়েকবার ছিনতাইয়ের শিকার হন। তার দোকানেও চুরির ঘটনা ঘটে। এর পাশাপাশি তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এসব কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন এবং ব্যবসা ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন। স্থানীয় সূত্র আরও জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিরুর স্ত্রী ও তার শ্যালক দোকানে গিয়েছিলেন।

তারা সেখান থেকে চলে যাওয়ার পর ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কেরানীহাট বাজার কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাপস বড়ুয়া বলেন, কী কারণে নিরু বড়ুয়া এমন ঘটনা ঘটিয়েছেন, তা তার জানা নেই। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোয়াইনঘাটে ইউএনওর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ময়লার বিন বিতরণ

চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : 03:07:42 pm, Sunday, 20 September 2026