আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের

  • MIT ERP
  • Update Time : 02:59:05 pm, Sunday, 20 September 2026
  • 9

রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুতিদের এক মুখপাত্র বিবৃতিতে জানান, রিয়াদের বিভিন্ন স্থাপনা এবং তেল ও গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

হুতিদের দাবি ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা সানায় গত এক সপ্তাহে সৌদি আরব তিন শতাধিক হামলা চালিয়েছে বলেও অভিযোগ সংগঠনটির।

তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এসব আঘাত প্রতিহত করা হয়েছে।

এর আগে শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় রাজধানীতে বিমান হামলার সতর্কসংকেতও বেজে ওঠে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল ও অন্যান্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোয়াইনঘাটে ইউএনওর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ময়লার বিন বিতরণ

রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের

Update Time : 02:59:05 pm, Sunday, 20 September 2026