আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

আখাউড়ায় নিখোঁজের ৩ দিন পর ভারত সীমান্তে মিলল কিশোরের মরদেহ

  • MIT ERP
  • Update Time : 03:05:31 pm, Sunday, 20 September 2026
  • 11

আখাউড়ায় নিখোঁজের ৩ দিন পর ভারত সীমান্তে মিলল কিশোরের মরদেহ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজ হওয়ার তিন দিন পর শাকিল (১৩) নামের এক কিশোরের মরদেহ ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহত শাকিল উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের দাবি, বুধবার গভীর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। শাকিলের বাবা মালু মিয়া জানান, মেয়ের বিয়ে উপলক্ষে বুধবার রাতে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে অংশ নিয়ে রাত সাড়ে ১২টার দিকে শাকিল মায়ের সঙ্গে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর সে আবার ঘর থেকে বের হয়ে যায়।

এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে খবর পেয়ে সীমান্তে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই। পরে জানতে পারি, সীমান্তের কাঁটাতারের পাশে লাশ পাওয়ায় বিএসএফ সেটি ভারতে নিয়ে গেছে। ময়নাতদন্তের পর মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। মালু মিয়া আরও জানান, শাকিল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল।

কীভাবে সে সীমান্ত এলাকায় পৌঁছাল, তা পরিবারের কারও জানা নেই। শাকিলের খেলার সাথী সামিউল বলে, শাকিল শান্ত স্বভাবের ছেলে ছিল। তবে তার কথাবলার সমস্যা ছিল এবং সে কিছুটা মানসিক প্রতিবন্ধিতার মধ্যে ভুগত। এ বিষয়ে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, কিশোরটি কীভাবে সীমান্তে গিয়েছিল এবং তার মৃত্যুর কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সীমান্তের কাঁটাতারের পাশে মরদেহ পাওয়ায় বিএসএফ সেটি ভারতে নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোয়াইনঘাটে ইউএনওর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ময়লার বিন বিতরণ

আখাউড়ায় নিখোঁজের ৩ দিন পর ভারত সীমান্তে মিলল কিশোরের মরদেহ

Update Time : 03:05:31 pm, Sunday, 20 September 2026