আজ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন, ১৪৩৩ | ০৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

দেশে ইলিশের উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, কার্যকর পদক্ষেপের তাগিদ

  • MIT ERP
  • Update Time : 03:02:16 pm, Sunday, 20 September 2026
  • 8

দেশে ইলিশের উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, কার্যকর পদক্ষেপের তাগিদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত দুই বছরে দেশে ইলিশের উৎপাদন ১২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। গবেষকদের মতে, গভীর সমুদ্রে সোনার স্ক্যানার ব্যবহার করে নির্বিচারে মা ইলিশ শিকার করা হচ্ছে। এছাড়া সাগর ও নদীর মোহনায় পেতে রাখা অসংখ্য জাল এবং নদী দূষণের কারণেও ইলিশের উৎপাদন ব্যাহত হচ্ছে।

গবেষকরা বলছেন, পরিস্থিতি উন্নয়নে উদ্যোগ না নিলে ইলিশের উৎপাদন অর্ধেকে নেমে আসবে। তখন চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা বেড়ে যাবে।

গভীর সাগরের রূপালী ইলিশ বঙ্গোপসাগরের ব-দ্বীপাঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় বর্ষায়। ডিম ছাড়া ও জাটকা হয়ে ওঠা পর্যন্ত এরা মিঠাপানিতে থাকে। ইলিশের শরীরে ফ্যাটি এসিডের ওমেগা থ্রি চর্বি অন্য মাছ থেকে আলাদা করেছে।

মিয়ানমার, ভারত, আরব সাগর ও পারস্য উপসাগরীয় এলাকাতেও পাওয়া যায় রূপালী ইলিশ। পূর্ব এশিয়ার চীন সাগরের মোহনাতে বাস চন্দনা ইলিশ ও গুরতা ইলিশের।

মিঠা পানির প্রাচুর্যতা ও অনুকূল পরিবেশের কারণে এক দশক ধরে বিশ্বের ৮০ ভাগ ইলিশ আহরণ করছে বাংলাদেশ। ২০১৬ সালে প্রায় পৌনে ২ লাখ টন থেকে ২০২২ এ সর্বোচ্চ প্রায় পৌনে ছয় লাখ টন ইলিশ আহরণ হয়। তবে এরপর থেকেই কমছে উৎপাদন।

ইলিশ শিকারে আধুনিক প্রযুক্তি ব্যবহার বেড়েছে। গভীর সাগরে নির্বিচারে দেড় থেকে তিন কেজি ওজেনের মা ইলিশের ঝাঁক ধরা হচ্ছে সোনার স্ক্যানার যন্ত্রে। উজানে অসংখ্য জাল, সেতু-বাঁধ নির্মাণ, নদী দূষণ, ডুবোচরের কারণেও ইলিশের উৎপাদন কমছে।

ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, উৎপাদন কমছে। সোনার স্ক্যানার দিয়ে যখন ধরা হচ্ছে,তখন আর একেবারেই বাঁচার সুযোগ পাচ্ছে না ইলিশ। কমার যে ধারা, এটা অব্যাহত থাকলে মারাত্মক একটা সংকেত আসছে।

উৎপাদন ঘাটতি মেটাতে গত বছর মিয়ানমার থেকে ১,০২৫ টন ইলিশ আমদানি হয়। এবছর ভারত থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ কেজি ইলিশ আমদানি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল নাসের বলেন, আগে যেসব মাছ ধরা হতো না, এখন কিন্তু ধরে ফেলা হচ্ছে। না ধরলে এই সমস্যাটা হতো না। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। কিন্তু এটার ব্যবস্থাপনা নতুন করে করতে হবে।

গবেষকরা বলছেন, সাগর-নদীতে এখন ডালা গোণ বা মরা গোণ চলছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভরা গোণে নদীতে ইলিশের মজুদ বাড়বে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গোয়াইনঘাটে ইউএনওর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ময়লার বিন বিতরণ

দেশে ইলিশের উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, কার্যকর পদক্ষেপের তাগিদ

Update Time : 03:02:16 pm, Sunday, 20 September 2026