আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

জাতীয় গ্রিডে যুক্ত হলো দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস

  • MIT ERP
  • Update Time : 02:22:51 pm, Saturday, 19 September 2026
  • 14

জাতীয় গ্রিডে যুক্ত হলো দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে নতুন করে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে মূলত এই গ্যাস সরবরাহ করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় গত বছরের ১৫ ডিসেম্বর তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এ খনন কার্যক্রমে কূপটি প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত নেওয়া হয়।

পরে কূপটির সক্ষমতা যাচাইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১৯ জুন থেকে কূপটি দিয়ে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক পর্যায়েই প্রায় ২০০ কোটি টাকা সমমূল্যের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন থেকে তিতাস-২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন নিয়মিতভাবে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে দৈনিক গড়ে প্রায় ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন কূপটি উৎপাদনে যুক্ত হওয়ায় দেশের সামগ্রিক গ্যাস সরবরাহে আরও কিছুটা সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নওগাঁয় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় গ্রিডে যুক্ত হলো দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস

Update Time : 02:22:51 pm, Saturday, 19 September 2026