আজ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন, ১৪৩৩ | ০৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন: রাজধানীতে পুলিশের দুই শতাধিক চেকপোস্ট

  • MIT ERP
  • Update Time : 02:18:23 pm, Saturday, 19 September 2026
  • 12

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন: রাজধানীতে পুলিশের দুই শতাধিক চেকপোস্ট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এরই অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে।

এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হচ্ছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনায় মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন।

এর আগে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, মগবাজার, মৌচাক, মহাখালীসহ রাজধানীর অন্তত ১০টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া কাফরুল থানার সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় রাজধানীর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৭ দফা দাবিতে মুন্সীগঞ্জে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের প্রতিবাদ সমাবেশ

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন: রাজধানীতে পুলিশের দুই শতাধিক চেকপোস্ট

Update Time : 02:18:23 pm, Saturday, 19 September 2026