আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

মৌলভীবাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা

  • MIT ERP
  • Update Time : 07:26:50 pm, Wednesday, 16 September 2026
  • 7

মৌলভীবাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নগরীতে শৃঙ্খলা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার নগরীর কোর্ট রোড ও শমসেরনগর রোড এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানকালে নগরীর কোর্ট রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহফুজুল হক অমি ১টি মামলায় ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আদায় করেন।

একই অভিযানে ম্যাজিস্ট্রেট জনাব ইফ্রাহিম ইকবাল চৌধুরী কোর্ট রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক ১টি মামলায় ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া নগরীর শমসেরনগর রোড এলাকায় দোকানের বিভিন্ন মালামাল দোকানের বাইরে সড়কের ওপর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানজটের পরিস্থিতি তৈরির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা মোতাবেক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহফুজুল হক অমি ১টি মামলায় ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নগরীর সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে মৌলভীবাজার জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন উত্তোলনে জরুরি নির্দেশনা জারি

মৌলভীবাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা

Update Time : 07:26:50 pm, Wednesday, 16 September 2026