আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগে নতুন বিভাগীয় সভাপতি নিয়োগ

  • MIT ERP
  • Update Time : 07:23:29 pm, Wednesday, 16 September 2026
  • 8

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগে নতুন বিভাগীয় সভাপতি নিয়োগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগে নতুন বিভাগীয় সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফাইন আর্টস বিভাগে সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির, ফার্মেসি বিভাগে সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা এবং ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগে আল ফিকহ এন্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এই নিয়োগের তথ্য জানানো হয়।

অফিস আদেশে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ফাইন আর্টস বিভাগের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও ফার্মেসি বিভাগের সভাপতি হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান কে ১৫ সেপ্টেম্বর হতে অব্যাহতি দিয়ে তদস্থলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক উক্ত বিভাগের সহকারী অধ্যাপকদের ১৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য স্ব স্ব বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো।

এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। এছাড়া ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা গত ২৫ আগস্ট সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়ে আল ফিকহ এন্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীন কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভাগের সভাপতির দায়িত্ব দিয়েছে প্রশাসন।

জার্নালিজম বিভাগের নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, বিভাগের শিক্ষককে সভাপতি হিসেবে বিবেচনা করায় প্রশাসনকে ধন্যবাদ। শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, সেশনজট ও মাল্টিমিডিয়া ল্যাবের মতো যে সংকটগুলো রয়েছে, প্রশাসনের সহযোগিতায় তা দ্রুত সমাধানের চেষ্টা করবো। পাশাপাশি তিন জন প্রভাষক নিয়োগের প্রক্রিয়া যেন সুষ্ঠু ও দ্রুত সম্পন্ন হয়, সে ব্যাপারে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবো।

ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের নবনিযুক্ত সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীন বলেন, অত্র বিভাগের সভাপতি হিসেবে আমাকে উপযুক্ত মনে করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিশ্চয়ই বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা রয়েছে। আমার জায়গা থেকে চেষ্টা করবো তাদের সাথে আলোচনা করে বিভাগের জন্য সর্বোচ্চটা করতে।

এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। ফার্মেসি বিভাগের নতুন সভাপতি সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, আমার প্রথম দায়িত্ব হবে বিভাগে বিদ্যমান সেশনজট সম্পূর্ণরূপে নিরসন করা এবং বিভাগের শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই নিজেদের যোগ্য করে তুলতে পারে এবং ফার্মা সেক্টরের ভালো ভালো জায়গায় নিজেদের অবস্থান তৈরি করে নিতে পারে – সেজন্য যা যা প্রয়োজন তা করা।

আমার সহকর্মীরা সবাই এব্যাপারে যথেষ্ট আন্তরিক। সবাইকে সাথে আমি বিভাগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন উত্তোলনে জরুরি নির্দেশনা জারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ বিভাগে নতুন বিভাগীয় সভাপতি নিয়োগ

Update Time : 07:23:29 pm, Wednesday, 16 September 2026