আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন উত্তোলনে জরুরি নির্দেশনা জারি

  • MIT ERP
  • Update Time : 08:21:09 pm, Wednesday, 16 September 2026
  • 9

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন উত্তোলনে জরুরি নির্দেশনা জারি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বিল সাবমিট করতে হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের এমপিও-ইএফটি বিল সাবমিটের অপশন চালু হয়েছে। নির্ধারিত সময়ে এমপিওর অর্থ পেতে প্রতিষ্ঠান প্রধানদের বিল সাবমিট করতে হবে। ২১ সেপ্টেম্বরের মধ্যে বিল সাবমিট করা বাধ্যতামূলক। অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠান প্রধানরা এমপিও-সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও শিট মডিউলে লগইন করে বিল সাবমিট করেন। এ ক্ষেত্রে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর বিধিমোতাবেক প্রাপ্য এমপিওর অর্থ আলাদাভাবে নির্ধারণ করে বিল দাখিল করতে হয়। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়।

এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারী অতিরিক্ত অর্থ পেলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

একই সঙ্গে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। এদিকে, শুধু আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে বৈধ জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যেসব শিক্ষক-কর্মচারীর তথ্য এখনো ভুল রয়েছে, তাদের সঠিক তথ্য পাওয়া ও যাচাইয়ের পর পর্যায়ক্রমে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ: চিটাগাং চেম্বার সভাপতি

এমপিওভুক্ত শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন উত্তোলনে জরুরি নির্দেশনা জারি

Update Time : 08:21:09 pm, Wednesday, 16 September 2026