আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 08:37:29 pm, Wednesday, 16 September 2026
  • 7

হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাফসাদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের খালাতো ভাই ইমতিয়াজ কামাল জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকেও রাফসাদের সঙ্গে তার মুঠোফোনে কথা হয়। তখন রাফসাদ জানান, জিম শেষ করে তিনি একটি সেলুনে চুল কাটতে এসেছেন এবং সেখান থেকে তাঁর বিমানবন্দরে যাওয়ার কথা ছিল।

তবে সময়ের অভাবে শেষ পর্যন্ত তিনি আর বিমানবন্দরে যাননি। স্বজনদের ধারণা, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ৩টার কোনো একসময়ে সবার অলক্ষে ডাইনিং রুমসংলগ্ন একটি ছোট কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন রাফসাদ। তিনি আরও জানান, বছরখানেক ধরে এক তরুণীর সঙ্গে রাফসাদের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের ভিতর মনোমালিন্যের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পরিবার।

আজ বুধবার সকালে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। নিহত রাফসাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিপাহীপাড়ায়। তার বাবার নাম জামাল উদ্দিন রিপন। রাফসাদ হাজারীবাগের ঝিগাতলা ৪/এ রাস্তার জাহানারা মেনশন নামের ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তার বড় ভাই মালয়েশিয়ায় অবস্থান করছেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদ পেয়ে দুপুরে বাসাটি থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয়ে অভিমান করে রাফসাদ ডাইনিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছেন।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইয়েমেনে সংঘাতে লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত

হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : 08:37:29 pm, Wednesday, 16 September 2026