আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

ফারহান ও অনিন্দিতা মিমির নতুন নাটক ‘এই নিয়ে সংসার’

  • MIT ERP
  • Update Time : 05:46:31 am, Wednesday, 16 September 2026
  • 12

ফারহান ও অনিন্দিতা মিমির নতুন নাটক ‘এই নিয়ে সংসার’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এই প্রজন্মের মডেল ও অভিনেত্রী অনিন্দিতা মিমি সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের বিপরীতে ‘এই নিয়ে সংসার’ নামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন। ফেরারি ফরহাদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহ মোহাম্মদ রাকিব।

ইতোমধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে প্রথমবারের মতো মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনিন্দিতা মিমি। নতুন নাটক নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ফারহান ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করা। প্রথম কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। তিনি খুবই আন্তরিক ও সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। নাটকটির গল্পও বেশ চমৎকার, যেখানে সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক সুন্দরভাবে উঠে এসেছে। চরিত্রটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে কাজটি করে আমি খুবই আনন্দিত। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং আমাদের কাজটি তাদের মনে জায়গা করে নেবে। ’ জানা গেছে, ১৭ সেপ্টেম্বর ৩৬০ প্লাসের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৪ সৌদি বিমান হামলা চালিয়েছে বলে হুতিদের দাবি

ফারহান ও অনিন্দিতা মিমির নতুন নাটক ‘এই নিয়ে সংসার’

Update Time : 05:46:31 am, Wednesday, 16 September 2026