আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

যাত্রাপালার আমেজে নতুন রূপে ফিরছে দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘বকুলপুর’

  • MIT ERP
  • Update Time : 05:44:26 am, Wednesday, 16 September 2026
  • 11

যাত্রাপালার আমেজে নতুন রূপে ফিরছে দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘বকুলপুর’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে দীপ্ত টিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। তবে এবারের সিজনে পরিচিত সেই বকুলপুর গ্রামকে দর্শকরা একেবারেই নতুন ও অচেনা এক রূপে দেখতে পাবেন।

১৯ সেপ্টেম্বর থেকে টেলিভিশন স্ক্রিনে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘বকুলপুর সিজন ৩’-এর প্রচার। করোনা মহামারির প্রভাবে ২৬৪ পর্বে শেষ হয়েছিল ধারাবাহিকটির প্রথম সিজন। এরপর ২০২২ সালে শুরু হওয়া দ্বিতীয় সিজনটি দর্শকপ্রিয়তার তুঙ্গে থেকে ২০২৪ সালে এসে শেষ হয় ৭৮৮ পর্বে। আগের দুটি সিজন জনপ্রিয় নির্মাতা কায়সার আহমেদ পরিচালনা করলেও এবার বড়সড় পরিবর্তন এসেছে পরিচালনার দায়িত্বে।

তৃতীয় সিজনে পরিচালকের চেয়ারে বসেছেন নাট্যনির্মাতা হাসান রেজাউল। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এবারের সিজনটি আগের গল্পের ধারাবাহিকতা ভেঙে সম্পূর্ণ নতুন একটি পটভূমিতে তৈরি হয়েছে। আগের সিজনগুলোয় বকুলপুর গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার ও মন্ডল বংশের গ্রামীণ রাজনীতি ও বংশীয় কোন্দল প্রাধান্য পেয়েছিল। তবে নির্মাতার ভাষ্য, এবারের সিজন ৩-এ থাকছে চমৎকার এক লোকজ উপাদান।

গ্রাম্য রাজনীতি এবং পারিবারিক টানাপোড়েনের পাশাপাশি এবার মূল আকর্ষণ হিসেবে থাকছে গ্রামীণ ঐতিহ্যের ‘যাত্রাপালা’। যাত্রাপালার জমজমাট আয়োজন, ভেতরের সংঘাত আর পেশাদারির এক ভিন্ন রূপ ফুটিয়ে তোলা হবে এবারের গল্পে। পরিচালক হাসান রেজাউল জানান, গ্রামীণ জীবনের সৌন্দর্য এবং লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী যাত্রাপালাকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলাই ছিল তার মূল লক্ষ্য।

একটি গ্রামের আবহ এবং সেখানকার মানুষের টানাপোড়েনকে ক্যামেরাবন্দি করার বিষয়ে তিনি শুরু থেকেই আন্তরিক ছিলেন। নতুন এই সিজনের গল্পের সঠিক উপস্থাপন ও ভিন্নতা নিয়ে তিনি বেশ আশাবাদী। নতুন গল্পে যেমন রয়েছে নতুনত্ব, তেমনি অভিনয়শিল্পী নির্বাচনেও এসেছে বড় রদবদল। ‘বকুলপুর সিজন ৩’-এ অভিনয় করছেন দেশের জনপ্রিয় তারকাÑআজিজুল হাকিম, দীপা খন্দকার, শরাফ আহমেদ জীবন, তাহমিনা সুলতানা মৌ, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, নরেশ ভূঁইয়া, সুষমা সরকার এবং সাইদুর রহমান পাভেলসহ অনেকে।

সংগীতশিল্পী কোনালের কণ্ঠে নাটকটির নতুন টাইটেল গান এবং ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলেছে। সবকিছু মিলিয়ে, নতুন সিজনটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এবং যাত্রাপালার সংঘাত কতটা জমজমাট রূপ নেয়, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি দর্শক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৪ সৌদি বিমান হামলা চালিয়েছে বলে হুতিদের দাবি

যাত্রাপালার আমেজে নতুন রূপে ফিরছে দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘বকুলপুর’

Update Time : 05:44:26 am, Wednesday, 16 September 2026