আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে স্টারকম বাংলাদেশের বড় সাফল্য, জিতল দুটি সিলভার

  • MIT ERP
  • Update Time : 06:08:02 am, Wednesday, 16 September 2026
  • 12

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে স্টারকম বাংলাদেশের বড় সাফল্য, জিতল দুটি সিলভার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আন্তর্জাতিক বিজ্ঞাপন অঙ্গনে বাংলাদেশের সাফল্যের খাতায় নতুন পালক যুক্ত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ক্রিয়েটিভপুল অ্যানুয়াল অ্যাওয়ার্ডস ২০২৬-এ সম্প্রতি দুটি সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে স্টারকম বাংলাদেশ।

স্যামসাংয়ের জন্য তৈরি ‘অ্যান অ্যাড দ্যাট ইরেজেস অ্যাডস’ ক্যাম্পেইনের জন্য এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি যে দুটি বিভাগে অংশ নিয়েছিল, দুটিতেই সিলভার জিতেছে স্টারকম বাংলাদেশ। এবারের আয়োজনে ওই দুই বিভাগে সিলভারই ছিল সর্বোচ্চ পুরস্কার। এই অর্জন নিয়ে স্টারকম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী বলেন, ‘মানুষের সঙ্গে সহজে যোগাযোগ তৈরি করে এবং বিজ্ঞাপনের জগতে নতুন কিছু যোগ করে এমন কাজ করাই আমাদের সব সময়কার লক্ষ্য।

এই স্বীকৃতি আমাদের পুরো দলের জন্য সত্যিই গর্বের একটি মুহূর্ত। একই সঙ্গে বাংলাদেশের বিজ্ঞাপন অঙ্গনের জন্যও এটি আনন্দের খবর। কারণ, এই অর্জন প্রমাণ করে, দেশের মাটিতে তৈরি ভালো আইডিয়াও বিশ্বের সেরা কাজগুলোর সঙ্গে জায়গা করে নিতে পারে। আমরা আশা করি, এই স্বীকৃতি বাংলাদেশের সৃজনশীল প্রতিভাদের আরও আত্মবিশ্বাসী করবে এবং দেশের বিজ্ঞাপন অঙ্গনে আরও সাহসী ও নতুন ধরনের কাজ করতে উৎসাহ দেবে।

’ স্টারকম বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আহমেদুন ফায়েজ বলেন, ‘স্টারকম বাংলাদেশ এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। এই ধারাবাহিক সাফল্য এটাই প্রমাণ করে, ভালো মানের কাজ করার প্রতি আমাদের যে প্রতিশ্রুতি ও চেষ্টা, সেটি আমরা ধরে রাখতে পেরেছি। আমাদের ক্লায়েন্ট ও পার্টনারদের আন্তরিক ধন্যবাদ, তাদের নিয়মিত সহযোগিতা ও আস্থাই আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।

’ ক্যাম্পেইনটি নিয়ে স্টারকম বাংলাদেশের ডিরেক্টর আরএইচ সজীব বলেন, “আমরা ভাবছিলাম, এআইয়ের কোনো একটি ফিচারকে কীভাবে এমনভাবে তুলে ধরা যায়, যাতে সেটি মানুষের কাছে ‘আরেকটা সাধারণ ফিচার’ মনে না হয়; বরং সত্যিকার অর্থেই কাজে লাগে এবং মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গম ও ভুট্টায় বায়োফোর্টিফিকেশনের ব্যবহার

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে স্টারকম বাংলাদেশের বড় সাফল্য, জিতল দুটি সিলভার

Update Time : 06:08:02 am, Wednesday, 16 September 2026