আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার ৭ অধিনায়কের চিঠি

  • MIT ERP
  • Update Time : 06:24:47 am, Wednesday, 16 September 2026
  • 12

ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার ৭ অধিনায়কের চিঠি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

একের পর এক সাবেক ক্রিকেটাররা পাশে দাঁড়াচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের। এবার অস্ট্রেলিয়ার সাবেক ৭ ক্রিকেটার কারাগারে বন্দি ইমরানের মানবিক উদ্বেগ জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কাছে চিঠি দিয়েছেন তারা।

সেই চিঠিতে স্বাক্ষর করা ৭ সাবেক অজি ক্রিকেটাররা হলেন- অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্দা ক্লার্ক, কিম হিউজেস, মার্ক টেলর এবং স্টিভ ওয়াহ। তারা স্পষ্ট জানিয়েছেন, কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, বরং সাবেক অধিনায়ক হিসেবে মানবিক কারণে তারা বিষয়টি নিয়ে কথা বলছেন। চিঠিতে ইমরান খানের বিরুদ্ধে চলমান আইনি বা রাজনৈতিক মামলার বিষয়ে কোনো অবস্থান নেয়নি সাবেক অধিনায়কদের দলটি।

সেটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে তারা বলেছেন, আটক যেকোনো ব্যক্তির সঙ্গে মানবিক আচরণ করা মৌলিক মানবিকতার বিষয় তার রাজনৈতিক পরিচয় যাই হোক। এর আগে গত ২৩ আগস্ট বিশ্বের বিভিন্ন দেশের ২২ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে ইমরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।

সেই চিঠিতে তিনটি নির্দিষ্ট দাবি জানানো হয়Ñ ইমরানের নিজের চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়া, আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করা এবং মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী দ্রুত চিকিৎসা দেওয়া। চিঠিতে ইমরানের ছেলে ও বোনদের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে।

তারা কয়েক মাস ধরে ইমরানের স্বাস্থ্য ও কারাগারে তার চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। বিশেষ করে সীমিত চিকিৎসাসেবা, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ এবং আইনজীবীদের সঙ্গে সীমিত যোগাযোগের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এটি ছিল ইমরানকে নিয়ে সাবেক ক্রিকেটারদের তৎপরতার সর্বশেষ ঘটনা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ সাবেক আন্তর্জাতিক অধিনায়ক একই বিষয়ে চিঠি দিয়েছিলেন।

পরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খানও ইমরানের বিষয়ে কথা বলেছেন। বর্তমান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সও এ নিয়ে মন্তব্য করেছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল গত মাসে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে এ বিষয়ে সাক্ষাতের অনুরোধও করেছিলেন। তবে এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো জবাব পাননি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গম ও ভুট্টায় বায়োফোর্টিফিকেশনের ব্যবহার

ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার ৭ অধিনায়কের চিঠি

Update Time : 06:24:47 am, Wednesday, 16 September 2026