আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৩%

পাকিস্তানকে বড় শাস্তি দিল আইসিসি

  • MIT ERP
  • Update Time : 07:42:41 am, Tuesday, 15 September 2026
  • 11

পাকিস্তানকে বড় শাস্তি দিল আইসিসি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই পাকিস্তানের সামনে আরও বড় দুঃসংবাদ। ধীরগতির ওভার রেটের কারণে আইসিসির কাছ থেকে একসঙ্গে দুটি শাস্তি পেয়েছে পাকিস্তান।

জরিমানা গুনতে হবে ম্যাচ ফির অর্ধেক, পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট থেকে হারাতে হয়েছে ১১ পয়েন্ট। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে সময়ের হিসাব অনুযায়ী লক্ষ্যের চেয়ে ১১ ওভার কম করেছে তারা।

শেষ পর্যন্ত সেই টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড। ধীরগতির ওভার রেটের দায়ে পাকিস্তান দলকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ডব্লিউটিসির চলমান চক্রে পাকিস্তানের থেকে কেটে নেওয়া হয়েছে ১১ পয়েন্ট। আইসিসির শাস্তির পর ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে পাকিস্তান। বর্তমানে ৪.৬৩ শতাংশ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে তারা।

এখন পাকিস্তানের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ নভেম্বরে। নিজেদের মাঠে রাওয়ালপিন্ডি ও লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সেই সিরিজ দিয়েই ডব্লিউটিসির পরবর্তী লড়াইয়ে নতুন করে পথচলা শুরু হবে পাকিস্তানের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাকিস্তানকে বড় শাস্তি দিল আইসিসি

Update Time : 07:42:41 am, Tuesday, 15 September 2026