বকের বিয়ে আব্দুস সালাম পশু-পাখি এলো সবে বকের মেয়ের বিয়ে হবে সোনাতলীর গাঁয়ে ব্যস্ত সবাই নানান কাজে জাগলো সাড়া সবার মাঝে বর যে এলো নায়ে। রান্নাঘরে বানরগুলো কাটছে বসে গাজর-মুلا শিয়াল কাটে পেঁয়াজ গাধা এলো লাকড়ি কাঁধে ভালুকগুলো মাংস রাঁধে দেখবি তোরা কে আজ।
কনের বয়স উনিশ কুড়ি দুহাত ভরা সোনার চুড়ি গায়ে নানান গহনা বেনারসি গায়ে কনের সেই খুশিতে নাচে বনের শালিক ঘুঘু ময়না।


















