নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা পুরোনো ম্যানেজার থেকে পাসওয়ার্ডের পাশাপাশি পাসকি-ও সরাসরি নতুন অ্যাপে স্থানান্তর করতে পারবেন। এজন্য নতুন পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপে গিয়ে পুরোনো অ্যাপ থেকে পাসওয়ার্ড আমদানি বা কপি করার অপশন নির্বাচন করতে হবে।
এরপর অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা পাসওয়ার্ড ম্যানেজার শনাক্ত করে দুই অ্যাপের মধ্যে তথ্য স্থানান্তরের প্রক্রিয়া সমন্বয় করবে। স্থানান্তরের আগে কোন তথ্য নেওয়া হচ্ছে তা পর্যালোচনা করে কয়েকটি ধাপেই অনুমোদন দিতে পারবেন ব্যবহারকারী। পাসকি স্থানান্তরের সুবিধা থাকায় নতুন ম্যানেজারে সেগুলো আবার সেটআপ করার প্রয়োজনও হবে না। একই সঙ্গে সিএসভি ফাইল ব্যবহারের সময় তথ্য প্রকাশের যে ঝুঁকি থাকে, সেটিও কমবে বলে জানিয়েছে গুগল। নতুন সুবিধাটি ইতোমধ্যে গুগলের নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজারসহ বিটওয়ার্ডেন, ওয়ানপাসওয়ার্ড ও ড্যাশলেনের মতো কয়েকটি সেবায় চালু হয়েছে। ভবিষ্যতে আরও অ্যাপ এতে যুক্ত হবে। অ্যান্ড্রয়েড ৮ বা পরবর্তী সংস্করণে চলা সব ডিভাইসে সুবিধাটি পাওয়া যাবে।


















