মোহাম্মদ আবুল হোসেন রচিত শরৎকালের জোছনা রাতে খোকন খাটে ঘুমিয়ে থাকা অবস্থায় উড়ে এসে এক পরী তার দুই হাত হাতে রাখল। এরপর পরীটি খাটের কোণে বসে কোমল সুরে ডাক দিয়ে বলল, খোকন ওঠো, তোমায় নিয়ে যাব অনেক দূরে।
’ চমকে ওঠে খোকন সোনা তাকিয়ে দেখে পরী হাসি যে তার রয় না ঘটে, আহা মরি মরি! মিটমিটে চোখ তাকিয়ে ডাকেÑ ‘আমায় নেবে কই? ’ বলল পরীÑ ‘আমার দেশে। খেতে দেব দই। বেলি ফুলের গাঁথব মালা সব সখীদের সঙ্গে নেচে গেয়ে সেই যে মালা পরিয়ে দেব হাতে। ’ খোকন বলেÑ ‘কেমনে যাব হাজার পরীর দেশে পাখনা ছাড়া আমায় দেখে হাসবে সবাই শেষে’। ‘না না! আমি আছি ভয় কি তোমার’Ñ বলল হেসে পরী ‘আমার পিঠে উঠে বসো, চুপটি করে আমার ডানা ধরি’। গুডু গুডু ছোট্ট খোকা আলুথালু পরীর পিঠের পরে বসতেই পরী যায় উড়ে যায় কালবৈশাখী ঝড়ে। যেই না খোকা পরীর দেশে লাফিয়ে একা নামে খাটের নিচে গভীর রাতে চিৎপটাং সে ঘামে।


















