আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৩%

ইনস্টাগ্রামের নতুন এআই লেবেল: ভার্চুয়াল প্রোফাইল শনাক্তকরণ সহজ হবে

  • MIT ERP
  • Update Time : 08:12:35 am, Tuesday, 15 September 2026
  • 11

ইনস্টাগ্রামের নতুন এআই লেবেল: ভার্চুয়াল প্রোফাইল শনাক্তকরণ সহজ হবে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার ও প্রোফাইল শনাক্ত করতে নতুন লেবেল চালু করছে ইনস্টাগ্রাম। নতুন এ ব্যবস্থায় প্রোফাইলের ছবি বা পরিচয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হলে সেটি ব্যবহারকারীদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হবে।

ইনস্টাগ্রামের তথ্য অনুযায়ী, এত দিন এ ধরনের অ্যাকাউন্টে ‘এআই ক্রিয়েটর’ লেবেল ব্যবহার করা হতো। তবে এ নাম দেখে অনেকের মনে হতে পারে, প্রোফাইলের ব্যক্তি বাস্তব এবং তিনি শুধু কনটেন্ট তৈরিতে এআই ব্যবহার করছেন। এ বিভ্রান্তি দূর করতে লেবেলটির নাম পরিবর্তন করে ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ করা হচ্ছে। নতুন লেবেলটি অ্যাকাউন্টের পরিচয় ও নামের নিচে প্রদর্শিত হবে।

পাশাপাশি এআই দিয়ে তৈরি ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সারদের পোস্ট, রিলস ও স্টোরিতেও এ পরিচয় দেখানো হবে। ইনস্টাগ্রাম জানিয়েছে, কোনো অ্যাকাউন্ট এআই দিয়ে তৈরি হওয়ার বিষয়টি প্রকাশ না করলে সেই অ্যাকাউন্টের কনটেন্টের প্রচার সীমিত করা হতে পারে। বিশেষ করে যারা ওই অ্যাকাউন্ট অনুসরণ করেন না, তাদের কাছে রিলস, এক্সপ্লোর ও ফিডের সুপারিশে এসব কনটেন্ট কম দেখানো হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এআইনির্ভর কনটেন্ট ও ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারের ব্যবহার দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে ব্যবহারকারীরা যে প্রোফাইল ও কনটেন্ট দেখছেন, তার উৎস সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতেই নতুন লেবেল চালুর উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইনস্টাগ্রামের নতুন এআই লেবেল: ভার্চুয়াল প্রোফাইল শনাক্তকরণ সহজ হবে

Update Time : 08:12:35 am, Tuesday, 15 September 2026