আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

  • MIT ERP
  • Update Time : 02:16:28 am, Sunday, 6 September 2026
  • 12

রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর কদমতলী থানার শনির আখড়ায় মো. আসলাম খান (৪০) নামে এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি করেছে দুর্বৃত্ত। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে এক অভিযুক্তকে আটক করেছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. আসলাম খানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টার দিকে শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনে ‘লাকীজ কুকারিজ’ নামক দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা তখন দোকানের ভেতরেই কথা বলছিলাম। হঠাৎ করে এক অজ্ঞাত যুবক দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আসলামকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে দেয়।

মুহূর্তের মধ্যে আসলাম রক্তাক্ত হয়ে মেঝেতে পড়ে যায়। আসলামকে বাঁচাতে দ্রুত প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরী বিভাগের তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান, ওই দুর্বৃত্তের গুলিতে আসলামের বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে গুলি লাগে। এই ঘটনায় স্থানীয় জনগণ ওই দুর্বৃত্তকে আটক করেছে।

তবে প্রাথমিকভাবে কি কারণে এই ঘটনা ঘটেছে বা পূর্ব শত্রুতা ছিল কিনা সে বিষয়টি এখনো জানতে পারিনি। আমি আসলামকে হাসপাতালে নিয়ে এসেছি তবে ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।

ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, শনির আখড়া এলাকায় গুলির ঘটনায় দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম মনজুরুল ইসলাম নামে জানতে পেরেছি। তবে কি উদ্দেশ্যে গুলি করা হয়েছে সে বিষয় জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

Update Time : 02:16:28 am, Sunday, 6 September 2026