আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

ডিএসসিসির বর্জ্যের বিনিময়ে বাজার: প্লাস্টিক জমা দিয়ে নিত্যপণ্য নিলেন হাজারো মানুষ

  • MIT ERP
  • Update Time : 05:37:18 pm, Saturday, 5 September 2026
  • 9

ডিএসসিসির বর্জ্যের বিনিময়ে বাজার: প্লাস্টিক জমা দিয়ে নিত্যপণ্য নিলেন হাজারো মানুষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পরিচ্ছন্ন নগর গঠন, প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অস্থায়ী বাজারে এলাকার হাজারো বাসিন্দা বাসাবাড়ির প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন। কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য ড্রেন ও নালায় ফেলার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নাগরিকরা নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জলাবদ্ধতা কমানো সম্ভব হবে। তিনি জানান, এই উদ্যোগকে পুরো নগরীতে সম্প্রসারণের অংশ হিসেবে শিগগিরই গুলিস্তানে একটি স্থায়ী স্টল চালু করা হবে।

পাশাপাশি ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি চালু করা হবে। এছাড়া এসটিএস কেন্দ্রগুলোতে পথশিশুদের জন্য ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, গত দুই বছরে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যার মাধ্যমে প্রায় ৪ লাখ মানুষকে খাবার সরবরাহ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই উদ্যোগে প্রান্তিক মানুষকে শুধু সহায়তা নয়, পরিচ্ছন্নতা অভিযানের অংশীদার করা হচ্ছে। ডিএসসিসি জানায়, আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডিএসসিসির বর্জ্যের বিনিময়ে বাজার: প্লাস্টিক জমা দিয়ে নিত্যপণ্য নিলেন হাজারো মানুষ

Update Time : 05:37:18 pm, Saturday, 5 September 2026