আজ রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মানবিকতায় অনন্য আনসার, সোহরাওয়ার্দী হাসপাতালে হারানো শিশু উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 09:28:22 pm, Sunday, 30 August 2026
  • 11

মানবিকতায় অনন্য আনসার, সোহরাওয়ার্দী হাসপাতালে হারানো শিশু উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে হারিয়ে যাওয়া চার বছরের শিশু আবদুল্লাহকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন কর্তব্যরত আনসার সদস্যরা। রোববার (৩০ আগস্ট) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে টহল দেওয়ার সময় শিশুটিকে একা কাঁদতে দেখেন আনসার সদস্যরা। পরে পিসি সাদেক হোসেনের নেতৃত্বে এপিসি শফিকুল ইসলাম, আনসার সদস্য শাহাব উদ্দিন ও আব্দুল আওয়াল শিশুটিকে নিজেদের হেফাজতে নেন।

শিশুটির অভিভাবকদের খুঁজে বের করতে হাসপাতালজুড়ে মাইকিং ও অনুসন্ধান চালান তারা। একপর্যায়ে আবদুল্লাহর স্বজনদের সন্ধান পাওয়া যায়। পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে শিশুটিকে নিরাপদে তার দাদির কাছে তুলে দেওয়া হয়। নাতিকে ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান আবেগাপ্লুত দাদি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তার পাশাপাশি মানুষের বিপদে এগিয়ে এসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন মানবিক ভূমিকা প্রশংসনীয়।

হারানো শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এ ঘটনাও দায়িত্ববোধ ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পাবনায় বিধবার ১৪ শতক জমি দখলের অভিযোগ

মানবিকতায় অনন্য আনসার, সোহরাওয়ার্দী হাসপাতালে হারানো শিশু উদ্ধার

Update Time : 09:28:22 pm, Sunday, 30 August 2026