রাজধানীর হাজারীবাগ টালি অফিস এলাকার একটি বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক সাবেক শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগ টালি অফিস মোড় সুলতানগঞ্জের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। সুভাষ চন্দ্র পাল ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করতেন।




















